১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সফর, ১৪৪৮ হিজরি

বোচাগঞ্জে গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেন ১১ দলীয় ঐক্য।

editor
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬, ০১:৪৯ অপরাহ্ণ
বোচাগঞ্জে গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেন ১১ দলীয় ঐক্য।

Manual7 Ad Code

বোচাগঞ্জে গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেন ১১ দলীয় ঐক্য।

 

Manual1 Ad Code

মোঃ আসাদ আলী বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাজারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্য।

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪ টার দিকে বাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেটে দাবি করা হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ এর নির্বাচনে জনগণ জাতীয় সংসদের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়ন করছে না। এতে জনরায় উপেক্ষিত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

Manual7 Ad Code

এসময় নেতারা বলেন, সংবিধানের কাঠামোগত সংস্কার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। তারা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Manual5 Ad Code

লিফলেটে আরও অভিযোগ করা হয়, সরকার বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মাহাবুব আলম, সেতাবগঞ্জ পৌর আমীর মাসুম বিল্লাহসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code