সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন।
বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ৩০ চৈত্র ১৪৩২ (১৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটাতে পারবে বলে আশা করছেন আয়োজকরা। চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি—এই তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও নববর্ষের তাৎপর্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Sharing is caring!