১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সফর, ১৪৪৮ হিজরি

নির্বাচনের পর একান্ত সাক্ষাৎকার, যা বললেন ডা. শফিকুর রহমান

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
নির্বাচনের পর একান্ত সাক্ষাৎকার, যা বললেন ডা. শফিকুর রহমান

Manual3 Ad Code

নির্বাচনের পর একান্ত সাক্ষাৎকার, যা বললেন ডা. শফিকুর রহমান

শেখ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখবে জামায়াত। জনগণের ক্ষমতায়নে সরকারের গঠনমূলক সমালোচনা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে এবং নাগরিক অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে তার দল।
জামায়াত জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে ভূমিকা রাখবে বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

Manual8 Ad Code

নির্বাচনী ফলাফল প্রকাশের পর সময় সংবাদের মুখোমুখি হন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। জানান, দল নিয়ে তার আগামী দিনের পরিকল্পনার কথা। তিনি জানান, জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে ভূমিকা রাখবে জামায়াত। সরকারের গঠনমূলক সমালোচনা করে শক্তিশালী করবে গণতন্ত্র।

Manual4 Ad Code

জামায়াত আমির বলেন, ‘আমাদের সরকার গঠনের সম্ভাবনা এবার অন্তত নাই, সবাই বুঝতে পারছি। দেশের বৃহত্তর স্বার্থে আমরা মনে করি, যেটুকু পেয়েছি এটা দিয়েই দেশের সেবা করতে পারবো এবং উদারহরণও তৈরি করতে পারবো। দেশের স্বার্থে সরকার কোনো উদ্যোগ নিলে আমরা সমর্থন দেব। আবার যদি দেশ এবং জনগণের স্বার্থ বিঘ্নিত হয়, তাহলে চাটুকারিতা করবো না।’

সংসদে গেলেও সরকারের অতিরিক্ত কোনো সুবিধা নেবে না উল্লেখ করে স্থানীয় জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে নিজেদের উজাড় করে দেবেন বলেও জানান ডা. শফিকুর রহমান।
নির্বাচনী ফল ঘোষণার পর সময় সংবাদকে একান্ত সাক্ষাৎকার দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

Manual5 Ad Code

তিনি বলেন, ‘দেশবাসীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। হয়তো সরকারি সুযোগ সুবিধা কিংবা সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে অনেক কিছু আমাদের হাতে থাকবে না। এরপরও জনগণের জন্য কাজ করার সুযোগ তো আমাদের থাকবে। আমাদের একনম্বর অগ্রাধিকার জনগণ, দুই নম্বর অগ্রাধিকার জনগণ এবং তিন নম্বর অগ্রাধিকারও থাকবে জনগণ। জনগণকে নিয়েই আমাদের সব কিছু হবে।’

যেকোনো ধরনের প্রতিহিংসা বর্জন করে দেশের সব নাগরিকদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে জামায়াত ভূমিকা রাখবে বলেও প্রত্যয় ব্যাক্ত করেন দলটির প্রধান।তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, এমন বক্তব্য দিবো না যেটা আমরা মানতে পারবো না বা মানবো না। যা বলেছি ইনশাআল্লাহ আমরা মানবো। ভালো কাজে সমর্থন আর মন্দ কাজে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।’

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code