১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আশুগঞ্জ উপজেলা ভোট কে‌ন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ।

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৯:১৭ অপরাহ্ণ
আশুগঞ্জ উপজেলা ভোট কে‌ন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ।

Manual2 Ad Code

আশুগঞ্জ উপজেলা ভোট কে‌ন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ।

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ‌ভোট উপল‌ক্ষে ভোট কে‌ন্দ্রে ব‌্যাপক নিরাপত্তার মধ‌্য দি‌য়ে ব‌্যালটসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হ‌য়ে‌ছে। বুধবার (১১ ফেব্রুয়া‌রি) সকাল ১০টা থে‌কে উপ‌জেলা অ‌ডি‌টো‌রিয়াম প্রাঙ্গন থে‌কে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।

Manual1 Ad Code

আশুগঞ্জ উপ‌জেলা‌ নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রাফে মোহাম্মদ ছড়া-র উপ‌স্থি‌তি‌তে ও কাজী রবিউস সারোয়ার আশুগঞ্জ উপজেলার বর্তমান সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট, জনাব সৈয়দ রাফিউদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার, শ্রী পৃথুল ভৌমিক উপজেলা প্রকৌশলী, সরকারি কর্মকর্তা/কর্মচারির উপস্থিত থেকে। প্রতি‌টি ভোট কে‌ন্দ্রের প্রিজাইডিং অ‌ফিসার‌দের নিকট নির্বাচনী সামগ্রী তু‌লে দেয়া হয়। এ সময় দা‌য়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অ‌ফিসার নিজ নিজ ভোট কেন্দ্রের ব‌্যালট পেপার, খা‌লি ব‌্যালট বক্সসহ আনুষ‌ঙ্গিক সামগ্রী বু‌ঝে নি‌য়ে স্বাক্ষর ক‌রেন। নির্বাচনী সরঞ্জামা‌দি বিতর‌ণের পু‌রো সময় আইনশৃঙ্খলা বা‌হিনীর উর্ধ্বতন সদস‌্যরা উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক নিরাপত্তা নি‌শ্চিত ক‌রেন। সং‌শ্লিষ্ট কে‌ন্দ্রের দা‌য়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অ‌ফিসার, পু‌লিশ সদস‌্য এবং আনসার সদস‌্যরা উপ‌স্থিত হ‌য়ে ‌নির্বাচনী সরঞ্জামা‌দি বু‌ঝে নি‌য়ে নি‌চ্ছিদ্র নিরাপত্তা প্রহরায়‌ নির্ধা‌রিত ভোট‌কে‌ন্দ্রের উদ্দে‌শ্যে রওনা হন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে সরাইল-আশুগঞ্জ বিজয়নগর আংশিক আসনটি ব্রাহ্মণবারিয়া-২ আসনটি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিটি ভোটকেন্দ্রের টহল জোরদার করা হয়েছে। আশুগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আশুগঞ্জ উপজেলা মোট ৫০টি ভোটকেন্দ্রের তালিকাভুক্ত করা হয়েছে।

Manual6 Ad Code

তবে কনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে এবং মাঠপর্যায়ে সকল বাহিনী প্রস্তুত রয়েছে।

Manual7 Ad Code

আশুগঞ্জ উপজেলা সংসদীয় আসনে স্থানীয় ভোটার ১৫১০৫১জন পোস্টাল ভোটার ২০৪০জন মোট ভোটার ১৫৩০৯৯ জন ভোটার রয়েছে ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code