১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভাঙ্গুড়ায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৯:০৬ অপরাহ্ণ
ভাঙ্গুড়ায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

Manual5 Ad Code

ভাঙ্গুড়ায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল আনুমানিক ১১টায় ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন চরভাঙ্গুড়া পূর্বপাড়ার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ বরাত হোসেন (২২)।

Manual4 Ad Code

ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন। এ সময় ভাঙ্গুড়া থানার এসআই মোঃ রেজাউল করিম রেজাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মোঃ বরাত হোসেন মাওলানা আছগার আলীর ছবি, নাম ও প্রতীক সংবলিত ভোটার স্লিপ নিয়ে নির্ধারিত সময়ের পরও প্রচারণা চালাচ্ছিলেন। যা জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা ২০২৫-এর ৮(খ) ধারা লঙ্ঘনের শামিল।
এ অপরাধে আচরণবিধিমালার ২৭(ক) ধারায় তাকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code