১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নির্বাচন কালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত সেনাবাহিনী।

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
নির্বাচন কালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত সেনাবাহিনী।

Manual2 Ad Code

নির্বাচন কালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত সেনাবাহিনী।

লোকমান ফারুক রংপুরঃ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক তাপমাত্রা যখন ধীরে ধীরে বাড়ছে, তখন যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার বার্তা দিলো বাংলাদেশ সেনাবাহিনী। মাঠপর্যায়ের প্রস্তুতির মধ্য দিয়েই সেই বার্তা পৌঁছে দেওয়া হলো জনসাধারণের সামনে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে অনুষ্ঠিত হয় সেনাবাহিনীর একটি কৌশলগত মহড়া। মহড়া শেষে জানানো হয় নির্বাচনকালীন সময়ে উদ্ভূত যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।
মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী দেখেন, হেলিকপ্টার থেকে একে একে নেমে আসছেন কমান্ডো গ্রুপের সদস্যরা। নেমেই তারা দ্রুত অবস্থান নেন নির্ধারিত স্থানে। পুরো দৃশ্যটি ছিল সংক্ষিপ্ত, কিন্তু পরিকল্পিত। কোথাও বাড়তি উত্তেজনা নেই, নেই অপ্রয়োজনীয় শব্দ।

Manual4 Ad Code

এই মহড়া অনুষ্ঠিত হয় ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায়। সেনা সূত্র জানায়, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই এই প্রস্তুতিমূলক মহড়া পরিচালনা করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এই ধরনের মহড়ার উদ্দেশ্য জনমনে আতঙ্ক সৃষ্টি নয়, বরং একটি স্পষ্ট বার্তা দেওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায়।

Manual5 Ad Code

নির্বাচনের সময় অতীতে বিভিন্ন এলাকায় সহিংসতা, সংঘর্ষ কিংবা অস্থিরতার অভিজ্ঞতা রয়েছে। সেই প্রেক্ষাপট মাথায় রেখেই এবার আগেভাগে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। তাদের মতে, দৃশ্যমান প্রস্তুতি অনেক সময় অদৃশ্য চাপ কমাতে সাহায্য করে।
মাঠে উপস্থিত এক স্থানীয় বাসিন্দা নীরবে মহড়াটি দেখছিলেন। পরে তিনি শুধু বললেন, “ভোট যেন শান্তিতে হয় এটাই সবচেয়ে বড় কথা।”

Manual1 Ad Code

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর প্রস্তুতির খবর সামনে আসছে। রংপুরের এই মহড়া তারই একটি অংশ নির্বাচনকালীন বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে নেওয়া এক নীরব বার্তা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code