২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বোচাগঞ্জে সয়াবিন তেল বেশি দামে বিক্রি: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা।

editor
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
বোচাগঞ্জে সয়াবিন তেল বেশি দামে বিক্রি: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা।

Manual2 Ad Code

বোচাগঞ্জে সয়াবিন তেল বেশি দামে বিক্রি: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা।

 

মোঃ আসাদ আলী বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর বাজার তদারকি অভিযানে দিনাজপুরের বোচাগঞ্জে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার মিলরোড ও রেলঘুন্টি বাজার এলাকায় পরিচালিত অভিযানে “মেসার্স সাহা এন্ড সন্স”-এর স্বত্বাধিকারী বিশ্বজিৎ সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রেলঘুন্টি বাজারে ফাহিম স্টোর”-এর স্বত্বাধিকারী তরিকুল ইসলামকে একই আইনে ১০ হাজার টাকা এবং “মজুমদার ট্রেডার্স”-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, এসব প্রতিষ্ঠান ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছিল, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের শামিল। এ অপরাধে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

Manual7 Ad Code

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। এ সময় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB-13)–এর সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

তিনি জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code