৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

কানাইঘাটে নিখোঁজ শিশু মুনতাহা লাশ হয়ে বাড়ি ফিরেছে

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ণ
কানাইঘাটে নিখোঁজ শিশু মুনতাহা লাশ হয়ে বাড়ি ফিরেছে

Manual8 Ad Code

ফকির হাসান :: কানাইঘাটে নিখোঁজ শিশু মুনতাহা (৫) বাড়ি ফিরেছে লাশ হয়ে। গত বুধবার (৩ নভম্বের) বিকেল তিনটা থেকে মুনতাহা নিখোঁজ ছিলো।

Manual2 Ad Code

রোববার (১০ নভেম্বর) ভোররাত চারটার দিকে মুনতাহার নিজ বাড়ির পাশের ডোবা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়- গভীর রাতে মরদেহ উত্তোলন করে গুম করতে গিয়ে ধরা পড়ে প্রতিবেশি এক বৃদ্ধা। এর আগে পুলিশ বৃদ্ধার মেয়েকে আটক করে।

মুনতাহা উপজেলার সদর ইউনিয়নের বীরদলের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।
রাত সাড়ে চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মুনতাহার দাদা মো.ছালিক মিয়া।

এদিকে কানাইঘাট থানার ডিউটি অফিসার জানান, খবর পেয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আওয়ালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

এরআগে মুনতাহার পরিবার দাবি করে, তাকে পরিকল্পিত ভাবে অপহরণ করা হয়েছে।

এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছিলো।

‘অপহরণকারীকে’ ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরুস্কারও ঘোষণা করে ছিলো পরিবার।

গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে।

Manual6 Ad Code

পরে প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে হলে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি।

Manual7 Ad Code

 

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code