৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল আহ্বায়ক হুমায়ুন সজিবের নামে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ
সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল আহ্বায়ক হুমায়ুন সজিবের নামে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ

Manual3 Ad Code

পাবনা প্রতিনিধি

Manual5 Ad Code

পাবনার ফরিদপুর উপজেলার ছাত্রদলের আহ্বায়ক হুমায়ন কবির সজিবকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু প্রিন্ট মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।

প্রকৃত ঘটনা হলো, ফরিদপুর উপজেলার তেঁতুলতলা এলাকায় একটি দোকানের মালিক ও ভাড়াটিয়ার ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা বৃদ্ধি পেয়ে লাঠিসোঁটা নিয়ে মারামারির ঘটনা ঘটে।

ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ন কবির সজিব, সদস্য সচিব দেলোয়ার হোসেন সুজনসহ অন্যান্য নেতাকর্মীরা।

Manual5 Ad Code

ঘটনার সময় ছাত্রদলের নেতাকর্মীরা উক্ত দুই পক্ষকে শান্ত করার এবং মারামারি বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু দুঃখজনকভাবে সেই শান্তিপূর্ণ ভূমিকা বিকৃত করে একটি কুচক্রী মহল ছাত্রদলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

Manual1 Ad Code

এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ ফরিদপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ছাত্রদলের নেতাকর্মীরা দৃঢ়ভাবে দাবি করছেন। এটি নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন করার একটি সুপরিকল্পিত প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়।

Manual3 Ad Code

আমরা এই মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code