২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুয়েতে প্রবাসীদের পোস্টাল ভোট প্রক্রিয়া নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ণ
কুয়েতে প্রবাসীদের পোস্টাল ভোট প্রক্রিয়া নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual1 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ভোটপ্রদান প্রক্রিয়া সহজ করা এবং পোস্টাল ব্যালট সংগ্রহ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই সভায় পোস্টাল ব্যালট সংগ্রহে প্রবাসীদের ভোগান্তি ও জটিলতা দ্রুত নিরসনের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ইতিহাসে প্রথমবারের মতো নিজ দেশের সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

নিবন্ধনকৃত প্রবাসী ভোটাররা গত বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপের মাধ্যমে ভোট প্রদান শুরু করেছেন। যারা ভোট দিচ্ছেন তাদেরকে আগামী ২৫ জানুয়ারির মধ্যে হলুদ খামে সংরক্ষিত ব্যালট নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে।

নির্বাচন কমিশনের তথ্য মতে, বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত মোট ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

এর মধ্যে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ সৌদি আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন এ নিবন্ধিত প্রবাসী ভোটারের সংখ্যা ৪ লাখ ৬০ হাজারেরও বেশি, যা মোট প্রবাসী ভোটারের একটি বড় অংশ।

এ বিষয়ে সচেতনতা বাড়াতে স্থানীয় সময় গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, ক্রীড়া সংগঠকসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

Manual7 Ad Code

সভায় পোস্টাল ব্যালট সংগ্রহ, ভোট প্রদান প্রক্রিয়া এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

এ সময় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দের কাছে জানতে চান, কুয়েতের পোস্ট অফিস থেকে পোস্টাল ব্যালট সংগ্রহে তারা কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কি না।

মতবিনিময়কালে প্রবাসীরা পোস্টাল ব্যালট পেতে বিভিন্ন ধরনের ভোগান্তি ও জটিলতার কথা তুলে ধরেন এবং এ বিষয়ে একাধিক প্রশ্ন উত্থাপন করেন।

এ সময় রাষ্ট্রদূত প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, পোস্টাল ব্যালট সংক্রান্ত সব ধরনের প্রতিবন্ধকতা দ্রুত নিরসনে দূতাবাস প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টাল ব্যালটের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রবাসীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

Manual2 Ad Code

কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ভোটের গোপনীয়তা ভঙ্গ করে বা ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করে, সে ক্ষেত্রে নির্বাচন কমিশন কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে বলেও তিনি সতর্ক করেন।

কুয়েত থেকে মোট ৩৫ হাজার ৩৮৬ জন প্রবাসী ভোটার হিসেবে আবেদন করেছিলেন। এর মধ্যে ৩৫ হাজার ২৬২ জনের আবেদন অনুমোদিত হয়েছে, যার মধ্যে ৫২৪ জন নারী ভোটার রয়েছেন। প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধিত করতে কুয়েতে বিভিন্ন সংগঠনের সক্রিয় ভূমিকা ও সহযোগিতাকে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code