২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মালদ্বীপে পোস্টাল ভোট নিয়ে মতবিনিময় ও বার্ষিক গণশুনানি অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ণ
মালদ্বীপে পোস্টাল ভোট নিয়ে মতবিনিময় ও বার্ষিক গণশুনানি অনুষ্ঠিত

Manual2 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual6 Ad Code

আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ভোট প্রদান এবং জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মতবিনিময় ও বার্ষিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) হাইকমিশনের মিলনায়তনে মালদ্বীপে বসবাসরত বিভিন্ন শ্রেণীপেশার প্রবাসীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে হাইকমিশনের কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ বিদায়ী বছরে বাংলাদেশ মিশনের সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। বড় পর্দায় বিদায়ী বছরের কাজের সারসংক্ষেপ উপস্থাপন করেন ‘আঁধার পেরিয়ে’ মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান।

Manual6 Ad Code

বার্ষিক গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস পুনর্ব্যক্ত করেন। সেই সাথে মালদ্বীপে প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া বর্তমানে চলমান থাকায় সবাইকে এ সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

এছাড়া তিনি মালদ্বীপের স্থানীয় আইন-কানুন মেনে চলা, সঠিক প্রক্রিয়ায় পোস্টাল ভোট প্রদান,মিলেমিশে বসবাস এবং ফ্রি ভিসায় মালদ্বীপে না আসার বিষয়ে সবাইকে সতর্ক করেন। মালদ্বীপে আগমনের পূর্বে যথাযথ তথ্য যাচাই-বাছাই করেও আসার আহ্বানও জানান হাইকমিশনার।

Manual4 Ad Code

অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে প্রবাসীরা বিভিন্ন সমস্যা হাইকমিশনার এবং মিশনের কর্মকর্তাদের কাছে তুলে ধরেন। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনে সঠিক প্রক্রিয়ায় পোস্টাল ভোট প্রদান বিষয়ক সহায়তা, ফ্রি ভিসা রোধ এবং স্থানীয় মুদ্রায় বৈধপথে রেমিট্যান্স পাঠাতে মালদ্বীপে যেকোনো একটি বাংলাদেশের বানিজ্যিক ব্যাংকের শাখা খোলার দাবি জানান তারা।

Manual2 Ad Code

তাৎক্ষণিকভাবে প্রবাসীদের বেশকিছু উত্থাপিত প্রশ্নের সমাধান দেয়ার পাশাপাশি পোস্টাল ভোটদান পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন হাইকমিশনের (শ্রম) কাউন্সেলর মো. সোহেল পারভেজ।

বার্ষিক এ গণশুনানির মাধ্যমে যেমন প্রবাসী বাংলাদেশিরা সরাসরি হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে তাদের মতামত,সমস্যা ও গঠনমূলক প্রস্তাব তুলে ধরার সুযোগ পেয়েছেন,তেমনি প্রবাসীদের অংশগ্রহণমূলক যোগাযোগ ও উন্নত সেবা পাওয়ার পথও সুগম করবে বলে মত সংশ্লিষ্টদের।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code