৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে এনসিপির “হ্যাঁ” ভোটের পক্ষে জনসংযোগ।

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬, ০১:০২ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে এনসিপির “হ্যাঁ” ভোটের পক্ষে জনসংযোগ।

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual6 Ad Code

গত পরশু ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্বরোড মোড়ে “হ্যাঁ” ভোটের পক্ষে জনসংযোগ কর্মসূচি পালন করেছে এনসিপি। এতে নেতৃত্ব দেন আশুগঞ্জের এনসিপির প্রধান সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ডালিম।

Manual5 Ad Code

জনসংযোগ চলাকালে আমিনুল ইসলাম ডালিম সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং “হ্যাঁ” ভোটের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। এ সময় তিনি সবাইকে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান জানান।

Manual1 Ad Code

কর্মসূচিতে এনসিপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা লিফলেট বিতরণ করেন এবং পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে “হ্যাঁ” ভোটের পক্ষে জনমত গঠনের চেষ্টা করেন। জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।

নির্ধারিত ভোটকে সামনে রেখে এনসিপির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় “হ্যাঁ” ভোটের পক্ষে এ ধরনের জনসংযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code