১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনে আশরাফ মেহেদী সহ জামানত হারালেন ৭ জন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০১:৩০ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনে আশরাফ মেহেদী সহ জামানত হারালেন ৭ জন

Manual6 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনে আশরাফ মেহেদী সহ জামানত হারালেন ৭ জন

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের ৪৯ জন প্রার্থীর মধ্যে ৩৫ জন নির্বাচন কমিশনে জমা দেওয়া ৫০ হাজার টাকা জামানত হারিয়েছেন। নির্বাচনে ঘোষিত ফলাফল অনুযায়ী এই তথ্য জানা গেছে।

Manual2 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, নির্বাচনের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ (১২.৫%) পেতে ব্যর্থ হলে (আরপিও-র ৪১ অনুচ্ছেদ) অনুযায়ী প্রার্থী তার জামানত হারাবেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট প্রদত্ত ভোট পড়েছে ২ লাখ ৪৪ হাজার ৯৯৭ ভোট। এর এক অষ্টমাংশ ভোট সংখ্যা হচ্ছে ৩০ হাজার ৬২৪ ভোট। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রার্থী আশরাফ উদ্দিন শাপলা কলি প্রতীকে ২০ হাজার ৪০১ ভোট, জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা লাঙল প্রতীকে ১৯৯ ভোট, স্বতন্ত্র এস এন তরুণ দে কলার ছড়ি প্রতীকে ১২ হাজার ৫৬০ ভোট, জেএসডির তৈমুর রেজা মো. শাহজাদ তারা প্রতীকে ৩৮৪ ভোট, ইসলামি আন্দোলনের নেছার আহমাদ হাতপাখা প্রতীকে ৩ হাজার ৮৫১ ভোট, ইনসানিয়াত বিপ্লবের মাঈন উদ্দিন আপেল প্রতীকে এক হাজার ৪১৯ ভোট এবং আমজনতার দলের শরিফা আক্তার প্রজাপতি প্রতীকে ১৮১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code