১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাবনা-৩ এ ফরিদপুর উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৪:৩২ অপরাহ্ণ
পাবনা-৩ এ ফরিদপুর উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

পাবনা-৩ এ ফরিদপুর উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ ( চাটমোহর ভাঙ্গুড়া ও ফরিদপুর) এর ফরিদপুর উপজেলায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

শনিবার বিকেলে ফরিদপুর উপজেলার কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা মত। জনসভাটি ঘিরে বিকাল ৩ ঘটিকা থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা হবে। ফরিদপুরের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি আমার প্রধান অঙ্গীকার।” তিনি জনগণকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি এবং জনগণের ভোটেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
জনসভা শান্তিপূর্ণভাবে শেষ হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code