২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মনপুরায় ইসলামী আন্দোলনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
মনপুরায় ইসলামী আন্দোলনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

Manual1 Ad Code

মনপুরায় ইসলামী আন্দোলনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

মো কামরুল হোসেন সুমন মনপুরাঃ ভোলার মনপুরা উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আওতাধীন ২নং হাজিরহাট ইউনিয়নের উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪-ফেব্রুয়ারী-২০২৬ রোজ বুধবার বিকাল ৩ঃ০০ ঘটিকা থেকে রাত ৭.৩০ ঘটিকা পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় মনপুরা উপজেলার প্রাণকেন্দ্র হাজির হাট বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

Manual8 Ad Code

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদীয় প্রার্থী প্রফেসর মাওলানা কামাল উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ গোলাম মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নুর নবী ও সেক্রেটারী হাফেজ মাওলানা ইউনুস আহমদ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাওলানা মোস্তাফিজ এছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ সমাবেশে অংশগ্রহণ করেন।

Manual8 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের নৈতিকতা, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা মনপুরাবাসীকে আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রতীক ‘হাতপাখা’য় ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মনপুরার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাস করে এবং নির্বাচিত হলে মনপুরাকে একটি আদর্শ উপজেলায় পরিণত করার লক্ষ্যে কাজ করবে।
উল্লেখ্য, চলমান নির্বাচনী প্রচার-প্রচারণায় মনপুরা উপজেলায় ইসলামী আন্দোলনের শক্তিশালী সাংগঠনিক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। নিয়মিত মিছিল-মিটিং, মাইকিং, লিফলেট, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে দলের নেতা-কর্মীরা। এতে ভোটের মাঠে ইসলামী আন্দোলনের উপস্থিতি দিন দিন আরও দৃশ্যমান হচ্ছে বলে জানান নেতারা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code