১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সফর, ১৪৪৮ হিজরি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মনপুরায় রাতের আঁধারে ঘর নির্মাণের অভিযোগ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মনপুরায় রাতের আঁধারে ঘর নির্মাণের অভিযোগ

Manual8 Ad Code

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মনপুরায় রাতের আঁধারে ঘর নির্মাণের অভিযোগ

 

Manual4 Ad Code

মনপুরা প্রতিনিধিঃ ভোলা জেলার মনপুরা উপজেলার ৪নং দক্ষিণ  সাকুচিয়ার তালতলা বাজার সংলগ্ন এলাকায় রাতের আধাঁরে জোরপূর্বক বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মোশাররফ( ৩০) পিতা হারুন হাওলাদার,মনির(৩৮)পিতা হারুন হাওলাদার,রাজিব(২২) পিতা হারুন হাওলাদার,নুরনবী(৩৫) পিতা হেসেন হাওলাদার,আনোয়ার পিতা মৃত আব্দুল জলিল হাওলাদার এর বিরুদ্ধে।

Manual5 Ad Code

ভুক্তভোগী খলিলুর রহমান ইব্রাহীম(৪৫) পিতা আব্দুল মান্নান অভিযোগ করে বলেন,মনপুরা উপজেলা জমির জেএল নং ৭৪ মৌজা দক্ষিণ সাকুচিয়া এস,এ ২৯১০/৫ হালে ১৪১৭ দাগের ৩:০০ একর দাগের মূল মালিক মফিজুল ইসলাম পিং মৃত দুদু মিয়া সাং তজুমদ্দিন উক্ত মালিক হতে ২০১৫ সালে  আমি ৯০ শতাংশ ভুমির ক্রয় সুত্রে মালিক। যাহা ২০১৫ -২০১৬ সেশনে নামজারী করি আমি দীর্ঘ দিন ভোগ দখল করে আসতেছি। অভিযুক্ত ব্যক্তিদের আমার জমির পাশে জমি রয়েছে। কিন্ত তারা সে জমি রেখে সরকার পতনের পর জোরপূর্বক দখলের পায়তারা করে আসতেছে। গত পহেলা ফেব্রুয়ারি ২০২৬  রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় স্কাভেটর/ভেকুমেশিন দ্বারা মাটি কেটে দুটি ছোট আকৃতির বসত ঘর নির্মাণের কাজ করে পরে আমি খবর পেয়ে সেখানে বাঁধা প্রদান করলে মুঠোফোনে জোর দখলকারী একজন আমাকে প্রান-নাশের হুমকি দেয় পরবর্তীতে আমি স্থানীয় গন্যামন্য ব্যক্তিদেরকে অবগত করে থানার স্বরনাপন্ন হই।

Manual4 Ad Code

মনপুরা থানা পুলিশ গিয়ে মাটি কাঁটা বাধা প্রদান করলে ও তারা পরবর্তীতে মাটি কাটে।৩- ফেব্রুয়ারী-২৬ রাত ৩ ঘটিকার সময় অভিযুক্ত ব্যক্তিরা আবার ও ভেকুমেশিন দ্বারা মাটি কেটে পুকুর ও বাড়ী নির্মাণ করে পরবর্তীতে থানায় অভিযোগ করলে পুলিশ গিয়ে কোন পদক্ষেপ নেয় নি বলে জানান ভূক্তোভূগী খলিলুর রহমান ইব্রাহীম।এছাড়া আদালতের নিষেধাজ্ঞা রয়েছে এই জমির উপর।পরিশেষে, এলাকার গন্যমান্য সুশীল সমাজের ব্যাক্তিদের স্হানীয় ভাবে একটি শালিসীর কথাও রয়েছে আগামী ২৫ শে ফেব্রুয়ারী,ভূমিদস্যুরা সেই শালিশের ও তোয়াক্কা করে নি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code