১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সফর, ১৪৪৮ হিজরি

সহকারী শিক্ষক মোছা:সাজেদা খাতুন এর অবসর জনিত বিদায় সংবর্ধনা

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ণ
সহকারী শিক্ষক মোছা:সাজেদা খাতুন এর অবসর জনিত বিদায় সংবর্ধনা

Manual2 Ad Code

পাবনা জেলা প্রতিনিধি

Manual5 Ad Code

পাবনার ফরিদপুর উপজেলা পাচুরিয়া দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছা: সাজেদা খাতুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শোকের ছায়া এবং এক করুণ দৃশ্যের অবতারণা হয়!

Manual5 Ad Code

প্রিয় শিক্ষকের বিদায় মুহূর্তের বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।এই বিদায় এক স্মরণীয় বিদায় বলে এলাকার মানুষ মনে করেন।

তাদের মতে,এই বিদায় একটি রাজকীয় বিদায় যা সবার ভাগ্যে হয় না। বিদায় বেলায় ভক্তদের অজস্র উপহার সামগ্রী এবং ফুলে ফুলে ভরে যায় বিদ্যালয় প্রাঙ্গণ। ফুলে ফুলে সজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয়া হয় বিদায়ী অতিথিকে।

Manual6 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব খ,ম জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি ইউআরসি ইন্সপেক্টর জনাব আব্দুল গফুর, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সেলিম রেজা, ইউনুস আলী কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল মজিদ, ডেমরা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক ব্যক্তি রবিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক মন্ডলী ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র বিদ্যালয়র প্রধান শিক্ষক জনাব আমিরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারি শিক্ষক জনাব আব্দুর রশিদ।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code