৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

সেতাবগঞ্জ খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদ্রাসায় হিফজ সম্পন্ন ছাত্রীদের সনদ প্রদান।

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
সেতাবগঞ্জ খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদ্রাসায় হিফজ সম্পন্ন ছাত্রীদের সনদ প্রদান।

Manual3 Ad Code

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

Manual6 Ad Code

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জে অবস্থিত খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদ্রাসার হিফজ সম্পন্নকারী ছাত্রীদের সনদ প্রদান ও বিদায় উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (১৭ জানুয়ারী ) যোহর নামাজের পর মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ লায়েল ইসলাম । এতে স্থানীয় অভিভাবক, বদরি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আরমান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাকিম বারি চৌধুরী (মীম),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আমিনুল হক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, বোচাগঞ্জ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মাহাফুজুর রহমান দিনাজপুরী, হাফেজ আব্দুল ওয়াহিদ শাহ, আবু তাহের সিদ্দিকী, হুসাইন আহমেদ আলালসহ আরও অনেকে।

অনুষ্ঠানের একপর্যায়ে হিফজ সম্পন্নকারী দুই হাফেজার মধ্যে একজনের পিতাকে এবং অপরজনের দাদাকে আনুষ্ঠানিকভাবে সনদ ও সম্মানসূচক টুপি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।

শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code