২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

পাবনা–৩ আসনের নাগরিকদের উদ্দেশ্যে খোলা বার্তা

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:৫০ অপরাহ্ণ
পাবনা–৩ আসনের নাগরিকদের উদ্দেশ্যে খোলা বার্তা

Manual3 Ad Code

পাবনা জেলা প্রতিনিধিঃ

প্রিয় পাবনা–৩ (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) আসনের সম্মানিত নাগরিকবৃন্দ,

Manual3 Ad Code

আসসালামু আলাইকুম।
আমি আপনাদেরই সন্তান সরদার আশা পারভেজ। আমার জন্ম চাটমোহরে। আমি ৭০ পাবনা–৩ নির্বাচনী এলাকা (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) থেকে গণফোরাম মনোনীত প্রার্থী। আমার নির্বাচনী প্রতীক উদীয়মান সূর্য।

Manual7 Ad Code

আমার পরিবার গত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করে আসছে, আর আমাদের শিকড় ভাঙ্গুড়ায উপজেলায়। জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা ও পারিবারিক জীবন, সব মিলিয়ে এই জনপদ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ।

Manual5 Ad Code

আমি আপনাদেরই মেয়ে, আপনাদেরই বোন, একজন মা। আমি আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছি (বিএ, এলএলবি)। জীবনের বিভিন্ন পর্যায়ে শিক্ষকতা করেছি এবং সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলাম। এই দীর্ঘ পথচলায় খুব কাছ থেকে দেখেছি, নারীরা কোথায় পিছিয়ে পড়ে, তরুণরা কোথায় থেমে যায় এবং সাধারণ মানুষ কীভাবে ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়।

একটি বিষয় আমাকে বিশেষভাবে ভাবায়, ৭০ পাবনা–৩ আসন থেকে এখনো পর্যন্ত কোনো নারী সংসদ সদস্য নির্বাচিত হননি। অথচ এই এলাকার নারীরা পরিবার, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও সমাজ পরিচালনায় নীরবে সবচেয়ে বড় দায়িত্ব বহন করে চলেছেন। আমি বিশ্বাস করি, তাঁদের অভিজ্ঞতা ও বাস্তব জীবনের কথা তুলে ধরার জন্য এই এলাকার একজন নারীর কণ্ঠ সংসদে থাকা গুরুত্বপূর্ণ।

আমার ভাবনা ও কাজের লক্ষ্য অত্যন্ত স্পষ্টঃ
আমাদের এলাকা যেন সবার জন্য নিরাপদ হয়, মানুষ যেন ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সুযোগ পায়। অবকাঠামো উন্নয়ন যেন হয় টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে, কৃষক, কারিগর ও স্থানীয় ব্যবসায়ীরা যেন সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারেন। নারীরা যেন আত্মনির্ভরশীল হতে পারেন, প্রবীণ নাগরিকরা যেন নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন পান।

তরুণরা যেন দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পায়, বিশেষ চাহিদাসম্পন্ন ও অসহায় মানুষ যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন সেই সাথে রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক শান্তি যেন বজায় থাকে।

Manual3 Ad Code

আমি বড় কোনো নেত্রী নই। আমি এই এলাকারই একজন সাধারণ মেয়ে। অতীতে যেমন মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও তেমনই পাশে থাকতে চাই ইনশাআল্লাহ।

নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আমি আপনাদের একজন আপনজন হয়ে আপনাদের কথা শুনতে, বুঝতে এবং পাশে থাকতে চাই।

এইটুকু বিশ্বাস ও সুযোগ আপনারা আমাকে দেন এই প্রত্যাশাই রাখি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের প্রতি দোয়া ও শুভকামনা করছি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code