২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

গোমস্তাপুরে পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় আটক১৩ জন

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ
গোমস্তাপুরে পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় আটক১৩ জন

Manual8 Ad Code

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ-

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে  আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় আটক ১৩ জনকে শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

এরআগে যৌথবাহিনী  বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে ।

আটককৃতদের মধ্যে আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন  আওয়ামীলীগের  সাধারন সম্পাদক তরিকুল ইসলামসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন।

Manual3 Ad Code

প্রসঙ্গত: বৃহস্পতিবার  সন্ধ্যায় গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু সরকারকে আটক করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের  হামলার শিকার হন।

Manual4 Ad Code

এতে দুইজন পুলিশ কর্মকর্তাসহ ৭জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের একজন  উপপরিদর্শক বাদী হয়ে গোমস্তাপুর থানায় শুক্রবার  একটি মামলা দায়ের করেছেন বলে জানান থানার ডিউটি অফিসার এসআই মামুন।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code