১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সফর, ১৪৪৮ হিজরি

সাঁথিয়ায় আদালতের আদেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
সাঁথিয়ায় আদালতের আদেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

Manual2 Ad Code

সাঁথিয়ায় আদালতের আদেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় আদালতের আদেশ অমান্য করে পাকা ইমারত ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের পুরানচর গ্রামের মৃত- মজিবর রহমানের ছেলে আব্দুল মালেক অভিযোগে জানান তার ভোগদখলীয় আরাজিগোপিনাথপুর মৌজার আর.এস খতিয়ান নং- ৮৫৫, আর.এস ১০০৫ নং দাগে ৪৭ শতাংশ ভূমি দীর্ঘদিন যাবৎ ভোগদখল করিয়া আসিতেছি। এমতাবস্থায় বন্দিরামচর গ্রামের নওশের এর ছেলে পুলিশ সদস্য বিজয় আহমেদ ডাব্লু জোর পুর্বক উক্ত সম্পত্তির উপর পাকা ইমারত ভবন নির্মাণ কাজ শুরু করে। এ সময় তাকে বাধা নিষেধ করলে তা অগ্রাহ্য করে নির্মাণ কাজ অব্যহত রাখে।

Manual4 Ad Code

এব্যাপারে ভূমির মালিক নিরাপয় হয়ে আদালতের সরানোপন্য হন। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত নং-১ উক্ত ভূমির উপর ১৪৪ধারা জারি করেন এবং সহকারী কমিশার (ভূমি) সাঁথিয়াকে তদন্ত প্রতিবেদনের দাখিলের নির্দেশ দেন।

Manual3 Ad Code

ভবন নির্মাণ কারী পুলিশ সদস্য বিজয়ের শ্যালক জানান আমাদের জায়গায় কোন ১৪৪ ধারা নাই। ১৪৪ ধারা জারি কয়দিন থাকে। সরেজমিনে গিয়ে দেখা যায় উক্ত আদেশ অমান্য করে পুলিশ সদস্য পাকা ইমারত ভবন নির্মাণ কাজ চলমান রেখেছে।

এব্যাপারে সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, আদালতের দেয় আদেশ জারি করা হয়েছে এবং ঘটনা স্থলে ফোর্স পাঠিয়েছিলাম বিরোধকৃত সম্পত্তির উপর নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code