৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ গ্রেফতার।

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ণ
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ গ্রেফতার।

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার।

Manual8 Ad Code

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকারকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ১৪ জানুয়ারি বুধবার রাতে শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

‎ডিবি পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।

Manual8 Ad Code

‎পুলিশের দাবি, আসিফ সরকার নিষিদ্ধ ঘোষীত আওয়ামীলীগের একটি অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

Manual2 Ad Code

‎ডিবি পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসিফ সরকারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code