৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

জাল ওয়ার্ক পারমিট নিয়ে ঢাকা যাওয়ার পথে কুয়ালালামপুরে বাংলাদেশি আটক

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
জাল ওয়ার্ক পারমিট নিয়ে ঢাকা যাওয়ার পথে কুয়ালালামপুরে বাংলাদেশি আটক

Manual8 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual2 Ad Code

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল ২-এ জাল অস্থায়ী কাজের ভিজিট পাস ব্যবহার করে দেশত্যাগের চেষ্টার সময় ৩৯ বছর বয়সি এক বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস)।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশের ওই নাগরিক ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে এই ঘটনা ঘটে।এপিকেএস-এর বিবৃতি অনুযায়ী, রোববার বিকেল ৪টা ৪০ মিনিটে কেএলআইএ টার্মিনাল ২-এর আন্তর্জাতিক বহির্গমন হলে তল্লাশির সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়।

Manual3 Ad Code

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ওই বাংলাদেশির পাসপোর্টে একটি ই-পাস সংযুক্ত ছিল। তবে বিস্তারিত যাচাই-বাছাইয়ের পর দেখা যায় পারমিটটি সম্পূর্ণ অবৈধ এবং জাল।

আটক বাংলাদেশিকে বর্তমানে কেএলআইএ টার্মিনাল ২-এর ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। অধিকতর তদন্ত এবং বিদ্যমান আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে একেপিএস-এর এনফোর্সমেন্ট ডিভিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

একেপিএস জানায়, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে। ভ্রমণ নথি বা ইমিগ্রেশন পাসের অপব্যবহারের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না বলে সংস্থাটি পুনরায় সতর্ক করেছে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code