২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামে ছাত্রলীগের নেতা তুষার পুলিশের হাতে আটক

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ
কুড়িগ্রামে ছাত্রলীগের নেতা তুষার পুলিশের হাতে আটক

Manual8 Ad Code

মোঃ শাহজাহান খন্দকার,স্টাফ রিপোর্টারঃ-
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তাহাদ হাসান তুষারকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে তুষারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

তুষার ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার পানিমাছ কুটি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

তিনি জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এই ছাত্রলীগ নেতা।

Manual1 Ad Code

মঙ্গলবার রাতে বাড়িতে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

পরে গত ৪ আগস্ট হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেনের করা দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code