৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

মনপুরার মেঘনায় মৎস্য দপ্তর ও কোস্ট গার্ডের অভিযানে আটক বিহেন্দী-জাল

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৫, ০৮:২৮ অপরাহ্ণ
মনপুরার মেঘনায় মৎস্য দপ্তর ও কোস্ট গার্ডের অভিযানে আটক বিহেন্দী-জাল

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট , মনপুরা

ভোলা জেলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক এর পরিচালিত অভিযানে মৎস্য বিভাগ ও মনপুরা কোষ্টগার্ডের একটি যৌথ টিম আজ ২১-নভেম্বর-২৫ খ্রিস্টাব্দ মেঘনা নদীর জনতাঘাট ও রামনেওয়াজ ঘাট সংলগ্ন পয়েন্টে অভিযান চালায়।

এতে প্রায় ৩০ হাজার মিটার বিহেন্দী জাল আটক করা হয়েছে। তবে এসময় কোনো নৌকা বা জেলেকে আটক করা যায় নি।জব্দকৃত জাল গুলো বৃনষ্ট করা হয়েছে।এ নিয়ে অনেক গুলো বিহেন্দীজাল বসানো সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানা যায় মৎস্য দপ্তর সূত্রে।

Manual4 Ad Code

মেঘনার অভয়াশ্রমে বিহেন্দী জাল দিয়ে ছোট মাছ ধরার নিষেধাজ্ঞায় সারা বছর থাকে মৎস্য দপ্তর ও কোস্টগার্ড অভিযান রয়েছে।পরে আটককৃত জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন,মনপুরার কোষ্টগার্ড কন্টিনজেন্ট ও মনপুরা উপজেলা মৎস্য দপ্তরের সাসটেইনেবল কোস্টাল ও মেরিন ফিশারিজ প্রজেক্ট এর তথ্য সংগ্রহকারীও মো হেলাল উদ্দিন, নদী পাহারাদার মো হেলাল উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাগণ।

Manual6 Ad Code

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, মেঘনার জনতা বাজার ও রামনেওয়াজ মাছ ঘাট পয়েন্টে আমরা ক্ষতিকারক বিহেন্দী জাল জব্দ করতে পেরেছি।যারা বিহেন্দী জাল দিয়ে ছোট মাছ শিকার করবে তাদের আটক করার জন্য মৎস্য দপ্তরের ও কোষ্টগার্ডের একটি টিম নিয়মিত অভিযানে রয়েছে।ছোট মাছের পোনা ধ্বংসকারী বিহেন্দী জালের উপর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Manual7 Ad Code

তিনি আরও বলেন,কিছু অসাধু জেলে সুযোগ বুঝে নদীতে বিহেন্দী জাল বসিয়ে মাছ শিকারে যাওয়ার খবর পাওয়া গেলে তাদের আটক করার চেষ্টা করা হয়। জেলেদের পাওয়া না গেলেও জব্দ করা হয় জাল।

উক্ত অসাধু জেলেরা যাতে নদীতে বিহেন্দী জাল বসিয়ে মাছ ধরতে না পারে সেই জন্য এলাকার সচেতন মহলের সহযোগিতা চান মৎস্য কর্মকর্তা।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code