২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্রকৌশলী আমিনুল ইসলাম ডালিমের সীমনা পাড়ায় উঠান বৈঠক

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ণ
প্রকৌশলী আমিনুল ইসলাম ডালিমের সীমনা পাড়ায় উঠান বৈঠক

Manual6 Ad Code

প্রকৌশলী আমিনুল ইসলাম ডালিমের সীমনা পাড়ায় উঠান বৈঠক

নুরুন নেওয়াজ, ব্রাহ্মণবাড়িয়া:  ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী আমিনুল ইসলাম ডালিম-এর সমর্থনে আড়াইসিধা ইউনিয়নের সীমনা গ্রামে সাইফুল আজাদ সুজন,

Manual4 Ad Code

এনসিপি উপজেলার জৈষ্ঠ সদস্যের সঞ্চালনায় ও আড়াইসিধা ইউনিয়ন এর জনাব মোহাম্মদ খুরশিদ আলমের সভাপতিত্বে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী ও সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী আমিনুল ইসলাম ডালিম। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়াল মিয়া সাদির, নাহিদ ইসলাম, সুমন মৃধা, মো: জিলানী, আরিফ বিল্লাহ আজিজি মো: লালল, ফয়সাল আহমেদ শাওন, মো: মোর্শেদ, শেখ মো: মোস্তফা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বহু নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এনসিপি রাজনীতি করছে এই দেশের মানুষ, মানুষের রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে। যেখানে অন্য দলগুলো শুধু ধনী ও ক্ষমতাবান জনগোষ্ঠীর প্রতিনিধি। কিন্তু এনসিপি হচ্ছে এই দেশের ৯৩% নিম্ন ও মধ্যবিত্ত মানুষের রক্তে-ঘামে-ভেজা সংগ্রামের কণ্ঠস্বর। ধনী ও ক্ষমতাবান ব্যক্তিদের কাছে যেটা শুধুই একটি গল্প, সেখানে আমাদের (এনসিপির) কাছে সেটাই প্রতিদিনের নির্মম বাস্তবতা। মাদক সেবন বৃদ্ধির কারণ ও কুফল গুলো সমাজ ধ্বংসের মূল কারণ এবং তার প্রতিকার নিয়ে আলোচনা।

Manual8 Ad Code

Manual8 Ad Code

সভাপতি তার বক্তব্যে, অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সম্ভাব্যপ্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ডালিম সহ সবাইকে স্বাগত এবং সবার সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন,
আজকের এই উঠান বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। অতিথিরা তাদের বক্তব্যে আরও বলেন অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দল এনসিপি, সেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা। নতুন দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন নিতে ‘শাপলা কলি’ প্রতীক নিয়েছি আমরা। আরও বলেন সকল ধর্ম্মের উপরে স্বদেশপ্রীতি, ইহা বিস্মৃত হইও না।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code