২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মনপুরায় ভিডব্লিউবি কার্ডের চাল বিতরন অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ০২:২৯ অপরাহ্ণ
মনপুরায় ভিডব্লিউবি কার্ডের চাল বিতরন অনুষ্ঠিত

Manual7 Ad Code

মনপুরায় ভিডব্লিউবি কার্ডের চাল বিতরন অনুষ্ঠিত

Manual2 Ad Code

মো কামরুল হোসেন সুমন,মনপুরা: দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে অসহায় গরিভ উপকার-ভোগী ভিডব্লিউবি কার্ডের চাল বিতরন ৯ টি ওয়ার্ডের ২০২৫-২৬ চক্রের কার্ডধারী পরিবারদের মাঝে প্রতি মাসের ৩০ কেজি করে ৫ মাসের মোট ১৫০ কেজি মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মসূচির বিশেষ প্রণোদনার চাল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬-নভেম্বর-২০২৫) সকাল ১০ঃ০০ ঘটিকায় ৪নং দক্ষিণ সাকুচিয় ইউনিয়নের পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Manual4 Ad Code

উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানটি মনপুরা উপজেলা ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও মনপুরা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃআশরাফ হোসেন এর পরিচালনার মাধ্যমে গরীব, হতদরিদ্র ও অসহায় ভিডব্লিউবি পরিবারদেরকে সরকারি প্রণোদানার এই চাল দেয়া হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ সচিব মো হোসেন মাহমুদ।
অপর দিকে এই বরাদ্দকৃত চাল পেয়ে খুশি গরীব হতদরিদ্র কার্ডদারী পরিবার গুলো রহিমা,তাছলিমা বেগম,আছমা বেগম নামের মহিলারা বলেন,আমরা অসহায় তাই আমরা এই চাল পেয়ে অনেক খুশি।শান্তিপূর্ণ ভাবে আমরা কার্ড পেয়েছি এবং এখন চাল ও পেয়েছি,এই চাল বিতরন করায় ধন্যবাদ জানান প্রশাসক মো আশরাফ হোসেন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাগন কে উপকাভোগী পরিবারগুলো।

Manual8 Ad Code

মনপুরা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মো আশরাফ হোসেন ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক গণমাধ্যমকে জানান, সরকারি ভাবে মহিলা বিষয়ক অধিদপ্তরের বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান আছে এবং থাকবে। পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সহ এলাকার রাজনীতিক নেতারা, সচেতন মহল সতর্ক অবস্থানে রয়েছে।
এসময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো সিরাজ পালোয়ান,মো আনোয়ার পারভেজ ও জামায়েত ইসলামির নেতা অলিউল্ল্যাহ, ইসলামি আন্দোলনের নেতা মো নজরুল ইসলাম ও মাকসুদুর রহমান আশিকী। এছাড়াও উপস্হিত রয়েছেন দফাদার ও গ্রাম পুলিশ বাহিনীর সদস্যসহ দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সুশীল সমাজের অন্যান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code