৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

বৃদ্ধা মহিলা কে ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ণ
বৃদ্ধা মহিলা কে ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual4 Ad Code

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে ৭০ উর্ধ্ব এক মহিলা কে হাত-মুখ বেঁধে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

Manual8 Ad Code

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে আলীনগর গ্রামের নির্জন হলুদের জমিতে এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী বৃদ্ধা সাত সন্তানের জননী। তিনি প্রতিদিনের মতো দুপুরে গরু-ছাগল চরাতে মাঠে গিয়েছিলেন।

Manual4 Ad Code

এ সময় একই গ্রামের আকবর আলীর পুত্র আইয়ুব আলী (৫০)এক লম্পট ব্যক্তি সুযোগ বুঝে তার হাত-মুখ বেঁধে পাশের ফাঁকা জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি আইয়ুব আলী পলাতক রয়েছে।

Manual5 Ad Code

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। তারা দ্রুত দোষীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার বলেন, “ঘটনার বিষয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার বলেন দোষীকে গ্রেফ**তারের চেষ্টা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে গাইবান্ধা জেলার এডিশনাল এস পি।

এদিকে মানবাধিকার কর্মী ও স্থানীয় সমাজকর্মীরা বলেন, “একজন বয়োবৃদ্ধা নারীও আজ নিরাপদ নয়—এটি সমাজের নৈতিক অবক্ষয়ের চরম দৃষ্টান্ত। অপরাধীর সর্বোচ্চ শা**স্তি নিশ্চিত করতে হবে।”

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code