১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

গাইবান্ধায় পুকুরের পানিতে নারীর ভাসমান মরদেহ

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ
গাইবান্ধায় পুকুরের পানিতে নারীর ভাসমান মরদেহ

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি

Manual1 Ad Code

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের চকবুরুল গ্রাম থেকে তাহেরা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩ অক্টোবর শুক্রবার দুপুরে স্থানীয়রা রাস্তার পাশে একটি পুকুরে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

Manual3 Ad Code

নিহত তাহেরা বেগম জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার এলাকার মৃত আবু তালেবের মেয়ে।

গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম গণমাধ্যমে জানান, পরিবারের তথ্য অনুযায়ি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাহেরা বেগম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ওই পথে যাওয়ার সময় হঠাৎ খিঁচুনি উঠলে তিনি পুকুরে পড়ে যান এবং সেখানেই মারা যান।

Manual6 Ad Code

স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code