২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

কক্সবাজার রামু রাবার বাগান এলাকায় র‌্যাব ১৫ এর অভিযান গ্রেফতার-১

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০২৫, ০৩:২০ অপরাহ্ণ
কক্সবাজার রামু রাবার বাগান এলাকায় র‌্যাব ১৫ এর অভিযান গ্রেফতার-১

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual5 Ad Code

এন্টি নারকটিকস টাস্কফোর্স কর্তৃক ঘোষিত শীর্ষ মাদক কারবারি এবং মারামারি, খুনের চেষ্টা, মাদক মামলা সহ মোট ০৮টি মামলার দীর্ঘদিনের পলাতক আসামী কুখ্যাত মাদক সম্রাট কবির  প্রকাশ টুকাই কবির’কে কক্সবাজার রামু থানাধীন রাবার বাগান এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র‌্যাব ১৫।

Manual3 Ad Code

র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও মারামারি, অপহরণ, খুন, ডাকাতি প্রতিরোধ এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

Manual2 Ad Code

এরই ধারাবাহিকতায় অদ্য ০১ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ রাতে সিপিএসসি, র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মারামারি, খুনের চেষ্টা ও মাদক মামলাসহ মোট ০৮টি মামলার দীর্ঘদিন ধরে পলাতক আসামী কুখ্যাত মাদক সম্রাট কবির প্রঃ টুকাই কবির’কে কক্সবাজার জেলার রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউপিস্থ রাবার বাগান এলাকায় অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে উক্ত আভিযানিক দলটি উক্ত রাবার বাগান এলাকায় উপস্থিত হয়ে কুখ্যাত মাদক সম্রাট কবির প্রঃ টুকাই কবির’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর নিকট হতে নগদ ৩,৩৭০ (তিন হাজার তিনশত সত্তর) টাকা ও ০১টি স্মার্ট ফোন জব্দ করা হয়।

Manual3 Ad Code

আটককৃত ব্যক্তির নাম মোঃ কবির প্রঃ টুকাই কবির (৩৭), পিতা-জহির আহাম্মদ, মাতা-হাছিনা খাতুন, সাং-পশ্চিম লাহারপাড়া (জহিররের বাড়ি), ১নং ওয়ার্ড, ঝিলংঝা ইউনিয়ন, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।

র‌্যাব ১৫ এর  ল’ এন্ড মিডিয়া অফিসার আ. ম. ফারুক বলেন, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code