৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি

কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস মোঃ মুক্তাদির হোসেন।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৪:১৯ অপরাহ্ণ
কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস মোঃ মুক্তাদির হোসেন।

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আহলে ছুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফ, আঞ্জুমানে রহমানীয়া মূঈনীয়া মাইজভান্ডারীয়া, বিশ্ব জাকের মঞ্জিল, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ), ও ইসলামী ছাত্রসেনা উপজেলার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য পবিত্র জশনে জুলুস অনুষ্টিত হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকার খানকা ও মসজিদ থেকে আসা শত শত সুন্নী জনতা স্থাণীয় সোমবাজার ঈদগাহ্ মাঠে উপস্থিত হয়।

পরে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদী, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ) উপজেলা সাবেক সভাপতি আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, সভাপতি আলহাজ্ব দেওয়ান শফিউদ্দিন আহমাদ, সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য জশনে জুলুছ উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় মিলিত হয়।

Manual3 Ad Code

বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মো. ফেরদৌস খান সালেহী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা সভাপতি আবু তাহের খান মো. আলমগীর, আঞ্জুমানে রহমানীয়া মূঈনীয়া মাইজভান্ডারীয়া উপজেলা সাধারণ সম্পাদক মো. সালাহ্ উদ্দিন খান, জেলা মূইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক মো. কাউছার মোল্লা, উপজেলা সাধারণ সম্পাদক মো. ফয়সাল দেওয়ান শাওন, বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের কালীগঞ্জ পৌর প্রধান মো. রেজাউল করিম, কাফেলা প্রধান মো. শাফায়াত হোসেন, বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আওলাদ হোসেন, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শায়ের মো. আনিছুর রহমান, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ জেলা আহবায়ক শাকিল আহমেদ দরাই, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ) উপজেলা সভাপতি মাহমুদ হাসান, ইসলামী ছাত্রসেনা উপজেলা সাধারণ সম্পাদক তানবীর হাসান প্রমূখ।

Manual2 Ad Code

বক্তাগণ বলেন, দেড় হাজার বছর আগে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.) শুভ আগমন করেন। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা।

পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Manual6 Ad Code

এ সময় উপজেলার বিভিন্ন দরবার শরীফের আশেকান, ভক্ত ও মুরিদান সহ সুন্নী মতাদর্শের তরিকত পন্থী শত শত সুন্নী জনতা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code