১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চন্দনাইশে টয়লেটে মিলল গৃহবধূর লাশ!

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৫:০৩ অপরাহ্ণ
চন্দনাইশে টয়লেটে মিলল গৃহবধূর লাশ!

Manual2 Ad Code

নিজস্ব প্রতিনিধি:তমাল চন্দ্র দে রুদ্র।

Manual5 Ad Code

চট্টগ্রামের চন্দনাইশে একটি বাড়ির টয়লেট থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশের বরকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মোছাম্মৎ আরফি (১৯)। তিনি সাতকানিয়ার খাগড়িয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জাহেদের কন্যা।

Manual1 Ad Code

স্থানীয়রা জানান, সকালে দরজা না খোলায় ডাকাডাকি করেন প্রতিবেশীরা। পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে গৃহবধূর লাশ টয়লেটে দেখতে পান। মাত্র ৮ মাস আগে গোলাম শরীফের পুত্র রিজুয়ানের সঙ্গে তার বিয়ে হয়।

চন্দনাইশ থানার উপ পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বাংলানিউজকে জানান, একটি বাড়ির টয়লেট থেকে গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

Manual1 Ad Code

জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code