১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মুগদা মেডিকেলে পাঁচ নারীসহ ২২ দালালের কারাদণ্ড

admin
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫, ১১:৫২ অপরাহ্ণ
মুগদা মেডিকেলে পাঁচ নারীসহ ২২ দালালের কারাদণ্ড

Manual5 Ad Code

মোঃ মাহবুব রহমান (সাগর ),ক্রাইম রিপোর্টোর:
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে পাঁচ নারীসহ ২২ দালালকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই, সেনাবাহিনী ও মুগদা থানা অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান সম্মিলিত অভিযান চালায়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের স্পেশাল ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান।এসময় তিনি জানান, হাসপাতালটিতে সেবা নিতে আসা মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্থানীয় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার কাজ করেন আটক দালালরা। আটক ২২ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী।এদিকে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই জানান, দালালদের কারণে হাসপাতালে ঠিকমতো সেবা পাওয়া যায় না, বিভিন্ন পরীক্ষা ও ওষুধের জন্য বাইরে দৌড়াতে হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং হাসপাতাল এলাকা দালালমুক্ত রাখার জন্য কঠোর নজরদারি বজায় থাকবে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code