১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ইউপিঃ সদস্য গ্রেফতার

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২৫, ০১:৩৩ অপরাহ্ণ
উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ইউপিঃ সদস্য গ্রেফতার

Manual4 Ad Code

মোঃ শাহজাহান খন্দকার,স্টাফ রিপোর্টার-কুড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলার থেতরাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য অখিল চন্দ্র রায়(৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual7 Ad Code

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার থেতরাই বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন।

Manual4 Ad Code

এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় ইউপি সদস্য অখিল চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর এলাকার রমেশ চন্দ্র রায়ের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।

Manual6 Ad Code

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code