২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে অপারেশন ডেভিল হান্ট অভিযান আওয়ামীলীগের দুইজন গ্রেফতার

admin
প্রকাশিত মার্চ ২, ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ণ
ছাতকে অপারেশন ডেভিল হান্ট অভিযান আওয়ামীলীগের দুইজন গ্রেফতার

Manual3 Ad Code

ফকির হাসান :: ছাতকে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে উপজেলা কৃষকলীগের আহবায়ক ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জব্বার খোকন এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিলন কুমার সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেক তাদেরকে গ্রেফতার করা হয়। রবিবার সুনামগঞ্জ আদালতে আসামিদের পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

আব্দুল জব্বার খোকন (৫৮) ইসলামপুর ইউনিয়নের গাংপার নোয়াকুট গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র,উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিগত নির্বাচনে প্রার্থী ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ও একাধিক প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। মিলন কুমার সিংহ (৪৫) ইসলামপুর ইউনিয়নের ধনীটিলা গ্রামের ফুলবাবু সিংহের পুত্র।

Manual5 Ad Code

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দের নির্দেশনায় এস আই মোঃ সিকান্দর আলী,এস আই মোঃ সাদেক,এ এস আই তাজ উদ্দিন,এ এস আই মোঃ তোলা মিয়া,এএস আই শওকত,এএস আই সাইফুর রহমান, এএস আই নাছির উদ্দিনসহ পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছেন।

Manual6 Ad Code

ছাতক থানার অফিসার ইনচার্জ মো: মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতার কৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code