৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি

গোমস্তাপুরে নদী থেকে এসএসসি পরীক্ষার্থীর এর লাশ উদ্ধারের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন 

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ণ
গোমস্তাপুরে নদী থেকে এসএসসি পরীক্ষার্থীর এর লাশ উদ্ধারের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন 

Manual2 Ad Code

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নদী থেকে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায়  মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে  রহনপুর পৌর এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন এ মানববন্ধনের আয়োজন করে।

Manual7 Ad Code

এতে বক্তব্য রাখেন,গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা,  রহনপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোতোষ চক্রবতী,সাধারণ সম্পাদক মিঠু সরকার, শ্রী গৌতম রায়,সুবোধ দাস প্রমুখ। মানববন্ধনে বক্তারা খয়রাবাদ হাজী সদর  আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময়ের হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Manual4 Ad Code

প্রসঙ্গত: গত ১৩ অক্টোবর  ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তন্ময়(১৭)  নিখোঁজ হয়। নিখোঁজের চারদিন পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদবপুর ঘাটে মহানন্দা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত  হত্যাকাণ্ড।

Manual7 Ad Code

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয়  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code