২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

কোম্পানীগঞ্জের ধলাই নদীতে টাস্কফোর্সের অভিযান

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪, ১০:৫৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জের ধলাই নদীতে টাস্কফোর্সের অভিযান

Manual4 Ad Code

জামরুল ইসলাম রেজা, ছাতক থেকেঃ-

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে সাদাপাথর চুরি ও অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের এক অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৩৬ টি কাঠের নৌকা ও ৫’শ ফুট পাথর জব্দ করা হয়েছে।

Manual6 Ad Code

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সোমবার সকাল সাড়ে ৬ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানার নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি), পুলিশ ও বিজিবি সদস্যরা।

জানা যায়, দীর্ঘদিন থেকে সাদাপাথর ও রোপওয়ের বাংকার থেকে কাঠের নৌকা দিয়ে পাথর লুটপাট করা হচ্ছে। প্রশাসন, পুলিশ ও বিজিবি বাঁধা দিলেও পাথর লুটপাট বন্ধ করা যাচ্ছে না। পুলিশ ও বিজিবি প্রায়ই অভিযান দিয়ে রাস্তা থেকে পাথর বোঝাই গাড়ি আটক করেও তাদের থামাতে পারছেনা।

এ ছাড়া বিজিবি নিয়মিত অভিযান দিয়ে ধলাই নদী থেকে পাথর চুরিতে ব্যবহৃত নৌকা আটক করছে।

Manual8 Ad Code

বিজিবি সূত্রে জানা যায়,রবিবার দিবাগত-রাতে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)এর অধীনস্থ কালা -সাদক বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৪৯/এমপি হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধলাই নদী এলাকায় বিজিবির আহবানে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়।

Manual1 Ad Code

অভিযানে জব্দকৃত নৌকা এবং পাথর ইউনিয়ন পরিষদের এক মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code