২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪, ০২:০৩ অপরাহ্ণ
সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর

Manual1 Ad Code

হুমায়ুন ফরিদ,সুনামগঞ্জ থেকে :: সুনামগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Manual1 Ad Code

একই মামলায় তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন ও যুবলীগ নেতা রিগ্যানের একদিনের রিমান্ড এবং বাকি ৩০ আওয়ামীলীগ নেতা কর্মীদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়েছে।

আজ সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টায় দ্রুত বিচার আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। এদিকে আসামীদের আইনজীবীদের পক্ষ থেকে জামিন আবেদন করা হলে জামিন নামঞ্জুর করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক নির্জন কুমার মিত্র।

Manual8 Ad Code

গত ৪ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই হাফিজ আহমদের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়। এই মামলায় এ পর্যন্ত সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code