১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বেড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
বেড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ

Manual6 Ad Code

বেড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ

পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বেড়া বাজারে অবস্থিত এসআর কুরিয়ার সার্ভিসের একটি গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় ঘটনাস্থলে বেড়া মডেল থানা পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল। প্রথমে অফিসটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। কুরিয়ার সার্ভিসের ম্যানেজারের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি আসছেন বলে জানান এবং অফিস এখানে হলেও গোডাউন অন্যত্র অবস্থিত বলে বিভ্রান্ত করার চেষ্টা করেন।
তাদের দেওয়া তথ্যানুযায়ী অন্য একটি লোকেশনে যাওয়ার জন্য গাড়ি ঘোরানো হলে, এ সুযোগে দ্রুত গোডাউনের তালা খুলে জালের বস্তা সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুনরায় ঘটনাস্থলে গেলে কুরিয়ারের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী পালিয়ে যায়। সঙ্গে থাকা এক ভ্যানচালকের কাছ থেকে ‘বিশ্ব’ নামে এক ব্যক্তির (সাং—বনগ্রাম) সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।
অভিযানে মোট ২২ বস্তা চায়নাদুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকার বেশি। জব্দকৃত মালামাল বেড়া মডেল থানার এসআই আলী আজমের জিম্মায় রাখা হয়েছে।
উল্লেখ্য, চায়নাদুয়ারি জাল দেশের মৎস্যসম্পদ ধ্বংসের অন্যতম কারণ হিসেবে বিবেচিত। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(২) ধারা অনুযায়ী এ ধরনের জাল তৈরি, আমদানি, বিপণন, গুদামজাত, পরিবহন ও অধিকারে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।
নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল পরিবহন ও বিক্রির অভিযোগে এসআর ট্রাভেলসের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code