২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১১ জন গ্রেফতার।

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫, ১০:১১ অপরাহ্ণ
টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১১ জন গ্রেফতার।

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual3 Ad Code

রবিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে সোমবার (২২ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১২টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আজিজুল হক, কাজী মশিউর রহমান ওয়ালেছা, মোঃ আলম মিয়া, শ্রী জীবন মনি ঋষি, হাফিজুর রহমান, জাহিদুল ইসলাম জাহিদ, আব্দুল বাছেদ মন্ডল, মোঃ হারুন অর রশীদ, মোঃ সোহেল রানা, শাকিল খান এবং রাজু আহমেদ।

Manual4 Ad Code

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা নাগরপুর, মির্জাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ঘাটাইল, সখীপুর, ধনবাড়ী, কালিহাতী, ভুঞাপুর, মধুপুর, বাসাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি।

মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা,হামলা, মারধর, গুরুতর আহত, হত্যাচেষ্টা, ভয়ভীতি, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধ বিভিন্ন উল্লেখ রয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code