৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অবিস্ফোরিত ৪টি ককটেল উদ্ধার

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ণ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অবিস্ফোরিত ৪টি ককটেল উদ্ধার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার।

Manual5 Ad Code

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংক কোমরপুর পলাশবাড়ী শাখার সামনে থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পাশে অবস্থিত ব্যাংকটির প্রধান ফটকের সামনে পড়ে থাকা ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ব্যাংকের প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ্য চারটি বস্তু পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ঘটনাস্থলে পৌঁছায়। পরে র‌্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয়কারী দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

Manual2 Ad Code

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ছাড়া ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ টহল চালানো হচ্ছে।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code