৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিক–রাজনীতিবিদের মতবিনিময়

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ণ
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিক–রাজনীতিবিদের মতবিনিময়

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের ধ্রুবতারা কনভেনশন হলে আজ ২৩ নভেম্বর বিকেল চারটায় ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা দুর্নীতি প্রতিরোধে যৌথ উদ্যোগের আহ্বান জানান।

Manual2 Ad Code

চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সাদা কাগজ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার। প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই নিউজের সম্পাদক ও ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই’ সংগঠনের আহ্বায়ক মো. নিয়ামত আলী। তিনি বলেন, “দুর্নীতি রোধে সমাজের প্রতিটি স্তরের সক্রিয়তা জরুরি। মিডিয়া এ ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।”

Manual2 Ad Code

সভায় বক্তব্য দেন সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সংগঠনিক সম্পাদক ও ভোরের চেতনার চট্টগ্রাম ব্যুরো প্রধান কফিল উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং দৈনিক আমার প্রাণের বাংলাদেশ–এর সহসম্পাদক এস এম গিয়াস উদ্দিন সম্রাট, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও প্রেস ক্লাব সদস্য লায়ন এম এ ইউসুফ, এবি পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম–৩ আসনের এমপি পদপ্রার্থী আতাউর রহমান নুর, এবি পার্টির চট্টগ্রাম–১১ আসনের প্রার্থী তৌহিদ হোসেন রাকিন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সহসম্পাদক নাসরিন আক্তার, সমাজসেবক মো. আরাফাত, সুপ্রিম পার্টির এমপি প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরী দুলদুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

Manual1 Ad Code

সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আসাদুর রহমান, মো. আমিনুল ইসলাম মামুন, মো. আবদুর রহমান, মো. মফিজ উদ্দিন, সফিকুর রহমান, মো. অলিউল্লাহ, মো. জীবন চৌধুরী, সাংবাদিক মোবারক হোসাইন, মো. জাহাঙ্গীর রুমেন চৌধুরী, কার্তিক প্রমুখ। বক্তারা বলেন, দুর্নীতিবিরোধী একটি শক্তিশালী সামাজিক আন্দোলনই দেশকে ন্যায় ও স্বচ্ছতার পথে এগিয়ে নিতে পারে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code