৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

মনপুরায় ৭ দোকান পুড়ে ছাই, পৃরায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৫, ০৮:১৪ অপরাহ্ণ
মনপুরায় ৭ দোকান পুড়ে ছাই, পৃরায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট,মনপুরা

Manual7 Ad Code

ভোলার মনপুরায় অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার দুপুর ৩ টায় উপজেলার মরপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে বিকেল ৪ টায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘন্টা চেষ্টর পর আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual2 Ad Code

এসময় আগুন নিয়ন্ত্রণে রেডক্রিসেন্ট সদস্যরা অংশ নিতে দেখা গিয়েছে।

Manual4 Ad Code

ব্যবসায়ীরা জানান, শুক্রবার দুপুর ৩ টায় কৃষ্ণার স্বর্ণের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে রমেস কাঠের দোকান, কৃষ্ণা স্বর্নের দোকান, তরিকুলের কম্পিউটারের দোকান, রিপনের গার্মেন্টসের দোকান, নাসিমের কাঠের দোকান, সুদাংসুর চালের আড়ত ও উদ্দ্যবের মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

Manual2 Ad Code

এতে ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি হয়। মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার ফজলুর রহমান জানান, স্বর্ণের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আনুমানিক দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বি জানান, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

আজ (শনিবার) জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে এসে কথা বলেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code