৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি

শুভ জন্মদিন সাংবাদিক মুন্নী সাহা

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ণ
শুভ জন্মদিন সাংবাদিক মুন্নী সাহা

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি

মুন্নী সাহা চৌকস ও নির্ভীক একজন সাংবাদিক। দেশ জোড়া তাঁর খ্যাতি। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে।

তাঁর সাংবাদিকতা শুরু হয় ‘দৈনিক আজকের কাগজ’ পত্রিকার মধ্য দিয়ে। ১৯৯৯ সালে একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন তিনি। ২০০৩ সালে মুন্নী এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি, ২০১০ সালে এটিএন নিউজের বার্তা প্রধানের দায়িত্বে ছিলেন।

Manual1 Ad Code

২০১৭ সাল থেকে তিনি এর প্রধান নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুন্নী সাহা বিভিন্ন সময়ে আন্তর্জাতিক নিউজ কভার করার জন্য ঘুরেছেন বিভিন্ন দেশে। হিলারী ক্লিনটন বাংলাদেশ সফরে এলে তাঁর সাক্ষাৎকার নেয়ার সুযোগ হয়েছিল মুন্নীর।

Manual8 Ad Code

জন্ম ২ অক্টোবর ১৯৬৯ সালে মুন্সিগঞ্জে। এসএসসি পাস করেন সেখান থেকেই। মাতা রত্নগর্ভা আপেল রানী সাহা। মুন্নীরা সাত ভাই চার বোন।

সদ্য প্রয়াত প্রখ্যাত ফটো সাংবাদিক দীপক সাহা তাঁর সহোদর। বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী তনুশ্রী দীপক তাঁর বৌদি।

Manual6 Ad Code

সমালোচনা ২০১৫ সালের ১৩ ফেব্রুয়ারি এটিএন নিউজের টকশোর সঞ্চালনায় সুরঞ্জিত সেনগুপ্ত ও শাহজাহান খানের উপস্থিতিতে কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীককে ‘ওয়ানম্যান ওয়ান পার্টি’ বলায় প্রচন্ড রোষানলে পড়তে হয় তাঁকে।

Manual3 Ad Code

সৈয়দ ইব্রাহিম সেদিন মুন্নী সাহাকে জাতির কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন। পরিস্থিতির পরিনতি আঁচ করতে পেরে বিষয়টি মুন্নীরও মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিলনা। সেদিন মুন্নী সাহা ক্ষমা চেয়েছিলেন প্রথমে জনাব ইব্রাহিম ও পরে সমগ্র জাতির কাছে।

খ্যাতিমান সাংবাদিক মুন্নী সাহা যেন সামনের দিনগুলোতে তাঁর জিহ্বাকে সংবরণ করে চলতে পারেন সামান্য একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এটিই প্রত্যাশা। শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code