৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৮ হিজরি

মনপুরায় বজ্রপাতে এক কৃষকের দুই গরুর মৃত্যু ও আহত কৃষক

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২৫, ০৩:১৭ অপরাহ্ণ
মনপুরায় বজ্রপাতে এক কৃষকের দুই গরুর মৃত্যু ও আহত কৃষক

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

ভোলার মনপুরায় আকস্মিক বজ্রপাতে এক কৃষকের দুইটি গরুর মৃত্যু ও আহত হয়েছে কৃষক মো হামিদ বেপারী।

Manual6 Ad Code

উপার্জনের একমাত্র সম্বল গরু গুলো হারিয়ে সর্বস্বান্ত হয়ে হতবাক হয়ে পড়েছেন ওই কৃষকের পরিবার। মৃত গরুগুলোর পাশে আহাজারি করতেও দেখা গেছে ওই পরিবারের সদস্যদের।

হঠাৎ ঝড় তুফান ও বজ্রপাতে উপজেলার ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন,৬নং ওয়ার্ড জনতার বাজারের পশ্চিম পাশে মেঘনা নদীর কাছে নতুন বেড়ির উপরে এমন ঘটনা ঘটে। এতে কৃষক মো হামিদ বেপারী গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়েছে।তার সাথে থাকা দুইটি গরুর মুত্যু ও হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (০২ অক্টোবর ) সকাল ৮ঃ০০ ঘটিকার সময় নতুন বেড়ির উপরে এই ঘটনা ঘটে। এতে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান এলাকাবাসী।

Manual5 Ad Code

এব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন দায়িত্ব প্রাপ্ত প্রশাসক জানান, বজ্রপাতে এক কৃষকের দুইটি গরু মৃত্যুর খবর পেয়েছি এবং কৃষক মো হামিদ বেপারী গুরুতর আহত হয়েছেন। এটা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অত্যন্ত দুঃজনক ব্যাপার।

ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।জড় বৃষ্টি ও বজ্রপাতের সময় সকলকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য ও অনুরোধ করেন প্রশাসক।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code