২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

ছাতকে নিষিদ্ধ সংগঠন নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার গ্রেফতার

admin
প্রকাশিত মে ১৫, ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ণ
ছাতকে নিষিদ্ধ সংগঠন নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার গ্রেফতার

Manual1 Ad Code

ফকির হাসান : ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলায় একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মো. আব্দুস সাত্তার(৪৩) নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে ও নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ছাতক থানার এস আই সিকান্দার আলী,এস আই রেজাউল করিম,এ এস আই নাসির উদ্দিন বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার (১৪ মে) রাতে লক্ষিবাউর বাজার এলাকা থেকে মো. আব্দুস সাত্তারকে গ্রেফতার করেন।

Manual1 Ad Code

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহা. মোখলেছুর রহমান আকন্দ,জানান,ছাতক থানার মামলা নং মামলা নং-১৫, তাং-১০.০২.২০২৫ খ্রি,এর সন্দিগ্ধ আসামী মোঃ আব্দুস সাত্তার। গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code