২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়ি মহালছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

admin
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ০৯:৫২ অপরাহ্ণ
খাগড়াছড়ি মহালছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

Manual6 Ad Code

উত্তম চাকমা,মহালছড়ি (খাগড়াছড়িঃ)

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজার এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মহালছড়ি উপজেলা সহ-সভাপতি মোঃ হামিদুল ইসলাম (২৮) কে।

Manual3 Ad Code

রবিবার (২৩ মার্চ ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযানটি পরিচালনা করে মহালছড়ি-গুইমারা সড়কের মাঝামাঝি সিন্দুকছড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হামিদুল ইসলাম মহালছড়ি টিএনটি পাড়ার মোঃ শামসুল হকের ছেলে এবং মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, কলেজ ছাত্রলীগে থাকা কালীন সাধারণ ছাত্রদের মারধর,জোড়পূর্বক ছাত্রলীগের প্রোগ্রামে অংশগ্রহণ করানো, চাঁদাবাজি সহ এলাকায় তার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে।

Manual7 Ad Code

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন,অপারেশন ডেবিল হান্ট অভিযান চালিয়ে তাকে গভীর রাতে আটক করা হয়,তার বিরুদ্ধে বেশ কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে খাগড়াছড়ি সদর থানা,ও মহালছড়ি থানায়। আইনি প্রক্রিয়া শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code