২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন, ৫০ হাজার টাকা অর্থদন্ড

admin
প্রকাশিত মার্চ ১০, ২০২৫, ০৬:৫২ অপরাহ্ণ
সিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন, ৫০ হাজার টাকা অর্থদন্ড

Manual6 Ad Code

সিংড়া (নাটোর) প্রতিনিধি::

নাটোরের সিংড়ায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করার অপরাধে মোঃ সাখাওয়াত নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Manual7 Ad Code

গত রোববার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার মহেশচন্দ্রপুর এলাকায় সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

Manual7 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার জানান, রোববার সন্ধ্যায় উপজেলার মহেশচন্দ্রপুর বিলে অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করার অভিযোগে একজনকে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারার লংঘন এবং ১৫ ধারায় শাস্তি অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। তাৎক্ষণাত তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code