২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

জুলাই-আগস্টে আন্দোলনের হত্যাকাণ্ডের বিচারের রায় কবে হতে পারে: ড. আসিফ নজরুলের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৯:১৫ অপরাহ্ণ
জুলাই-আগস্টে আন্দোলনের  হত্যাকাণ্ডের বিচারের রায় কবে হতে পারে: ড. আসিফ নজরুলের

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক, জুলাই-আগস্টে কোটার আন্দোলন থেকে রূপ নেওয়া অভ্যুত্থান ঘিরে হত্যাকাণ্ডের বিচারের রায় কবে হতে পারে, তা নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের মন্তব্যে উষ্মা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা আইসিটি আইনের মামলার শুনানিতে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার বলেন, ট্রাইব্যুনালকে ‘আন্ডারমাইন’ করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কথা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন তার বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে প্রতিবেদন জমা দিতে দুই মাস সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

Manual8 Ad Code

শুনানিতে প্রসিকিউটরের উদ্দেশ্যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, তদন্ত শেষ হয়নি, প্রতিবেদন আসেনি। অথচ অক্টোবরের মধ্যে রায় হবে বলা হচ্ছে।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘এখানে কখন কার রায় হবে সে বিষয়ে বাইরে থেকে মন্তব্য করা সমীচীন হবে না। রায়ের কথা বলে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন (স্বাধীনতা ক্ষুণ্ন) করা হচ্ছে। কনসার্ন্ড অথরিটিকে (যথাযথ কর্তৃপক্ষ) বলবেন, এ ধরনের বক্তব্য আমরা ভালভাবে নিচ্ছি না। ভবিষ্যতে কেউ এ ধরনের কথা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শুনানি শেষে জিয়াউল আহসানের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code