২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে অবহিতকরণ সভা।

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে অবহিতকরণ সভা।

Manual7 Ad Code

 

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জ উপজেলা প্রকৌশলী-র আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে অবহিতকরণ সভা আশুগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয় আজ ২৭/০১/২০২৬ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা প্রকৌশলী সহ দপ্তরের সকল শ্রেণীর অফিসার ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

উক্ত সভা চলাকালীন সময় আশুগঞ্জ উপজেলা প্রকৌশলী শ্রী পৃথুল ভৌমিক সকলের উদ্দেশ্যে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে নিম্নলিখিত সাংবিধানিক সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহ নিয়ে আলোচনা করেন এবং হ্যাঁ ভোট নিয়ে আলোচনা করেন যেমন

Manual5 Ad Code

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।

আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।

Manual5 Ad Code

সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পীকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে একমতো হইয়াছে- সেগুলো বাস্তবায়ন জাতীয় সংসদ নিশ্চিত করিতে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।

জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।

এবং আরও বলেন আসন্ন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একটি ঐতিহাসিক সাংবিধানিক গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গণভোটে ভোটারদের সামনে ‘জুলাই সনদ’ ও সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলো অনুমোদনের জন্য রাখা হয়েছে আপনি যদি ‘হ্যাঁ’ ভোট দিতে চান, তবে তথ্যগুলো আপনার জন্য সহায়ক হতে পারে
ভোটের শুরু হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি, সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

ভোট প্রদানের পদ্ধতি সংসদ নির্বাচনের ব্যালট পেপারের পাশাপাশি গণভোটের জন্য আলাদা একটি ব্যালট পেপার দেওয়া হবে এতে আপনি হ্যাঁ/না দিতে পারেন মনে রাখবেন দেশের চাবি আপনার হাতে। ব্যালটে উল্লেখিত প্রস্তাবগুলোর সাথে একমত হলে ‘হ্যাঁ’ ঘরে সিল দিতে হবে।

Manual1 Ad Code

হ্যাঁ ভোট দেওয়ার ফলাফল গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে উপরের সনদ গুলো কার্যকর হবে, যার ফলে পরবর্তী সংসদ সংবিধানের মৌলিক সংস্কার (যেমন: প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণ, স্বাধীন বিচার বিভাগ, এবং উচ্চকক্ষ গঠন) বাস্তবায়ন করতে বাধ্য থাকবে।

আশুগঞ্জ উপজেলা প্রকৌশলী শ্রী পৃথুল ভৌমিক সহ দপ্তরের সকল শ্রেণীর অফিসার ও কর্মচারীগণ একে একে পর্যায়ক্রমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code